বিশ্বের সবচেয়ে বড় শিশু সাহিত্য পুরস্কার Astrid Lindgren Memorial Award 2026 জিতলেন Jon Klassen। Bologna Children’s Book Fair-এ ঘোষণা।
বইতন্ত্র ডেস্ক : Bologna Children’s Book Fair 2026 চলাকালীন আন্তর্জাতিক শিশু সাহিত্য জগতে আরেকটি বড় ঘোষণা সামনে এল। ১৪ এপ্রিল স্টকহোম থেকে লাইভ সম্প্রচারের মাধ্যমে ঘোষণা করা হয় যে এ বছরের Astrid Lindgren Memorial Award (ALMA) পাচ্ছেন কানাডীয় চিত্রকর ও লেখক Jon Klassen। এই পুরস্কারটি শিশু সাহিত্য ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় সম্মান, যার আর্থিক মূল্য ৫ মিলিয়ন সুইডিশ ক্রোনা।
Astrid Lindgren Memorial Award সেই সব লেখক, চিত্রকর এবং সংগঠনকে দেওয়া হয়, যারা Astrid Lindgren-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে শিশু সাহিত্যকে সর্বোচ্চ উৎকর্ষের স্তরে নিয়ে গেছেন। এ বছর ৭৪টি দেশের মোট ২৬৩ জন মনোনীত প্রার্থীর মধ্য থেকে Jon Klassen-কে বেছে নেয় বিচারকমণ্ডলী। তাঁদের বক্তব্যে বলা হয়, তাঁর শব্দ ও ছবির সূক্ষ্ম মেলবন্ধনে তৈরি গল্পগুলি পাঠকদের নতুনভাবে বিশ্বকে দেখতে শেখায় এবং তাঁর কাজের গভীরতা পাঠককে গল্পের সহ-স্রষ্টা হয়ে উঠতে উদ্বুদ্ধ করে।
পুরস্কার ঘোষণার সময় ফোনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে Jon Klassen আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, এই স্বীকৃতি তাঁর কাছে অবিশ্বাস্য এবং অত্যন্ত আবেগঘন। তিনি বলেন, একা কাজ করে যখন সেই কাজ শিশুদের কাছে পৌঁছয় এবং তার প্রতিক্রিয়া পাওয়া যায়, তা অত্যন্ত স্পর্শকাতর অভিজ্ঞতা।
১৯৮১ সালে কানাডার Winnipeg-এ জন্ম নেওয়া Jon Klassen Niagara Falls-এ বড় হন। তিনি illustration নিয়ে পড়াশোনা করে প্রথমে চলচ্চিত্রের ডিজাইন ও অ্যানিমেশন জগতে কাজ করেন। Coraline (2009) এবং Kung Fu Panda 2 (2011)-এর মতো ছবিতেও তিনি যুক্ত ছিলেন। তাঁর প্রথম ছবি-ভিত্তিক বই Cats’ Night Out প্রকাশিত হয় ২০১০ সালে। তবে তাঁর সবচেয়ে জনপ্রিয় কাজ হল Hat Trilogy—I Want My Hat Back, This Is Not My Hat, এবং We Found a Hat—যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে এবং ২২টি ভাষায় অনূদিত হয়েছে। তিনি অন্য লেখকদের বইয়েও চিত্রাঙ্কন করেছেন এবং বিভিন্ন সংকলনেও তাঁর কাজ প্রকাশিত হয়েছে। তাঁর অর্জনের ঝুলিতে রয়েছে German Prize for Youth Literature, Caldecott Medal এবং Kate Greenaway Medal-এর মতো সম্মান। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে Los Angeles-এ বসবাস করছেন।
Astrid Lindgren, যার নামে এই পুরস্কার, ১৯০৭ সালে সুইডেনের Vimmerby-র কাছে জন্মগ্রহণ করেন। তিনি ৩৪টি অধ্যায়ভিত্তিক বই ও ৪১টি ছবি-ভিত্তিক বই লিখেছেন, যা ১০০টিরও বেশি ভাষায় অনূদিত হয়ে ১৬৫ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে। তাঁর সৃষ্ট জনপ্রিয় চরিত্র Pippi Longstocking ২০২৫ সালে ৮০ বছর পূর্ণ করেছে, যা উপলক্ষে “Be More Pippi” প্রচারাভিযানও আয়োজন করা হয়।
সুইডেন সরকারের উদ্যোগে ২০০২ সালে এই পুরস্কার চালু করা হয়, যার লক্ষ্য শিশুদের মধ্যে পড়ার গুরুত্বকে তুলে ধরা। পূর্ববর্তী বিজয়ীদের মধ্যে রয়েছেন Marion Brunet (2025), Indigenous Literacy Foundation (2024), Laurie Halse Anderson (2023) এবং Jacqueline Woodson (2018)।
উল্লেখ্য, Astrid Lindgren Memorial Award 2026-এর আনুষ্ঠানিক পুরস্কার প্রদান অনুষ্ঠান আগামী মে মাসের শেষ দিকে সুইডেনে অনুষ্ঠিত হবে।
![]() |
| Astrid Lindgren Memorial Award 2026 ঘোষণা. Image : BCBF |

একটি মন্তব্য পোস্ট করুন