দিল্লির কনট প্লেসে নিজের বইয়ের পাইরেটেড কপি কিনতে দরাদরি করলেন লেখিকা রাধিকা আগরওয়াল। ভাইরাল ভিডিও ঘিরে নতুন করে আলোচনায় বই পাইরেসির সমস্যা।
বইতন্ত্র : দিল্লির ব্যস্ত কনট প্লেস। যেখানে প্রতিদিনই ভিড় জমে বইপ্রেমীদের। সেই চেনা জায়গাই এবার খবরের শিরোনামে উঠে এল এক অদ্ভুত এবং একইসঙ্গে ভাবনার খোরাক জোগানো একটি ঘটনার কারণ। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক লেখিকা নিজের বইয়ের পাইরেটেড কপি কিনতে গিয়ে দোকানদারের সঙ্গে দরাদরি করছেন। ঘটনাটি যেমন মজার, তেমনই বই পাইরেসি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
লেখিকা রাধিকা আগরওয়াল কনট প্লেসের একটি বইয়ের দোকানে গিয়ে দেখেন, তার লেখা ‘Red Flags and Rishtas: A Desi Rom Com’ বইটির একটি পাইরেটেড সংস্করণ বিক্রি হচ্ছে। এই পরিস্থিতিতে অনেকেই ক্ষুব্ধ বা অস্বস্তিকর প্রতিক্রিয়া দেখাতেন। কিন্তু তিনি সেটিকে অন্যভাবে নেন, হাস্যরসের মাধ্যমে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, তিনি দোকানদারকে বইটির দাম জিজ্ঞাসা করেন। দোকানদার বলেন, দাম ৩৫০ টাকা। তখন লেখিকা হেসে মজার ছলে বলেন, ‘Author discount milega?’ এরপরই তিনি জানান, ‘এটা আমারই লেখা বই।’ কথাটি শুনে দোকানদার স্পষ্টই অবাক হয়ে যান। কিছুক্ষণ কথাবার্তার পর অবশেষে তিনি বইটি ১০০ টাকায় দিতে রাজি হন।
যে পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠতে পারত, সেটাই মুহূর্তের মধ্যে হাসির খোরাকে পরিণত হয়। এই স্বাভাবিক এবং হালকা মেজাজের প্রতিক্রিয়াই ভিডিওটিকে এত জনপ্রিয় করে তোলে।
তবে ঘটনাটির মধ্যে লুকিয়ে রয়েছে একটি বড় বার্তা। পরে সামাজিক মাধ্যমে লেখিকা জানান, বিষয়টি মজার হলেও বই পাইরেসি মোটেও নিরীহ নয়। তাঁর কথায়, পাইরেটেড বই দেখতে সস্তা এবং সহজলভ্য হলেও এটি লেখকদের আয়ের ওপর সরাসরি প্রভাব ফেলে। বইয়ের বিক্রি কমে যায়, রয়্যালটি কমে, এমনকি ভবিষ্যতে প্রকাশনার সুযোগও ক্ষতিগ্রস্ত হতে পারে। বইয়ের জগৎ সংখ্যার ওপর নির্ভরশীল, আর সেই সংখ্যাই নির্ধারণ করে একজন লেখকের ভবিষ্যৎ।
এই ভিডিও ইতিমধ্যেই এক কোটিরও বেশি ভিউ পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে এটিকে ‘প্লট টুইস্ট’ বলে মজা করেছেন। কেউ আবার লেখিকার দরাদরির দক্ষতা নিয়ে মন্তব্য করেছেন। তবে একইসঙ্গে অনেকেই বই পাইরেসির মতো গুরুতর সমস্যার দিকেও আঙুল তুলেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন