কোভিডের দুঃসময় থেকে উত্তরণের গল্প

মোট ১৮টি ছোট ও মাঝারি মাপের গুচ্ছ গল্প নিয়ে দুই মলাটির মাঝখানে বাঁধা হয়েছে গল্প গ্রন্থটি। লিখছেন রজনীকান্ত

কোভিডের দুঃসময় থেকে উত্তরণের গল্প

সাম্প্রতিক অতীতে বিশ্বের প্রতিটি মানুষ তিলে তিলে অনুভব করে অতিক্রম করেছে এক বীভৎস্য সময়। সেই অতিমারির সঙ্গে মরণপণ লড়াই করেও বিশ্ব হারিয়েছে কয়েক লক্ষ প্রাণ। স্তব্ধ হয়েছে মানুষের প্রাত্যহিক জীবন। জীবিকা হারিয়েছে অজস্র মানুষ। লেখক বিকাশকলি পোল‍্যের ১৮টি গল্পের সংকলন 'দুঃসময়ের গল্প' কোভিড অতিমারি পর্বকে কেন্দ্র করেই রচিত হয়েছে ৯টি গল্প। লকডাউন, কালোবরণের গল্প, ঝড়, একটুকু ছোঁয়া লাগে, ছুঁচিবাই, অসুখ, মুখোশ ও র‍্যাপিডো।প্রতিটি গল্পেই কোভিডের দুঃসময়ের চিত্র ফুটে উঠেছে লেখকের কলমের নিপুণ আঁচড়ে। প্রতিটি গল্পই কোভিডের দুঃসময় থেকে উত্তরণের গল্প।

কোভিড পর্যায় অতিক্রম করে বাকি ৯টি গল্প জুড়ে অন্য কাহিনী যা পাঠকের চেতনাকে আচ্ছন্ন করে রাখে। এই ৯টি গল্পের স্বতন্ত্র ও অপরিচিত মোচড় পাঠককে এক ভিন্ন মাত্রার স্বাদ এনে দেয়।সুকন‍্যার সংসার ও একজোড়া চটিজুতো, ডিভোর্স, ভালো বাসার স্বপ্ন, সোফা কাম বেড, বাবারা চিরকালই মহান, গর্ব, পুরোনো বউ, হৃষীকেশ দা, সুন্দর জীবন প্রতিটি গল্পের চিত্রকল্প পাঠকদের আচ্ছন্ন করে রাখে। এক সহজ সরল সোজা সাপটা লেখনীতে সময়ের প্রবাহকে হাতের মুঠোয় ধরে লেখক যেন রানিং কমেন্ট্রি করে চলেছেন। কোথাও কোন ফাঁক নেই, নেই কোন অসামঞ্জস্যতা।

গল্প গ্রন্থটির উন্নতমানের ছাপা, বাঁধাই ও পরিপাট‍্যতা বেশ নজর কাড়ে।কোভিড সময়ের প্রামাণ্য দলিল হিসেবে এই গল্প গ্রন্থটি নিঃসন্দেহে সংগ্রহযোগ্য। 

কোভিডের দুঃসময় থেকে উত্তরণের গল্প

দুঃসময়ের গল্প
বিকাশকলি পোল‍্যে
প্রকাশকাল: ১লা বৈশাখ ১৪৩০
প্রকাশক: রোহিনী নন্দন
১৯ /২ রাধানাথ মল্লিক লেন
কলকাতা ৭০০০১২
মূল্য:২০০ টাকা

Post a Comment

নবীনতর পূর্বতন
>