আন্তর্জাতিক কলকাতা বইমেলা উপলক্ষে প্রেস ক্লাবে উদ্বোধন হল দন্তচিকিৎসক ডাঃ রাজু বিশ্বাসের লেখা দাঁত ও মুখের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বাংলা বই ‘দাঁত সম্পর্কে দু–চার কথা যা আমি জানি’।
৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উপলক্ষে বিশিষ্ট দন্তচিকিৎসক ডাঃ রাজু বিশ্বাসের লেখা ‘দাঁত সম্পর্কে দু–চার কথা যা আমি জানি’ বইটির আনুষ্ঠানিক উদ্বোধন হল কলকাতা প্রেস ক্লাবে। দাঁত ও মুখের স্বাস্থ্য নিয়ে জনসচেতনতার এমন বিস্তৃত ও সহজবোধ্য বই বাংলায় এই প্রথম বলেই মতো উপস্থিতদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেরাম থ্যালাসেমিয়া সোসাইটির কর্ণধার সঞ্জীব আচার্য, জেআইএস গ্রুপ (JIS Group)-এর পরিচালক সিমারপ্রীত সিং, রোটারি ইন্টারন্যাশনালের পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরি, সাংবাদিক দেবাশিস দত্ত, অনিন্দ্য জানা, কিংশুক প্রামাণিক, অরিজিৎ দত্ত এবং উর্বী প্রকাশনের কর্ণধার অজয় মোহতা-সহ বিশিষ্টজনেরা।
এটি ডাঃ রাজু বিশ্বাসের পেশাজীবনের প্রথম বাংলা বই। সাধারণ পাঠকের কথা মাথায় রেখে গল্পের ছলে সহজ ও প্রাঞ্জল ভাষায় দাঁত ও মুখগহ্বরের নানা সমস্যা, তার কারণ, প্রতিকার এবং প্রচলিত ভুল ধারণা ভাঙার প্রয়াস রয়েছে বইটিতে। পাশাপাশি দৈনন্দিন জীবনে দাঁতের যত্ন, নিয়মিত পরিচর্যা এবং প্রয়োজনীয় সতর্কতার কথাও বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
বইটিতে রয়েছে মোট ৩১টি পর্ব। ‘সচেতনতার সহজপাঠ’ দিয়ে শুরু হয়ে শেষ হয়েছে ‘যত প্রশ্ন তত উত্তর’ পর্বে, যেখানে দাঁত ও মুখগহ্বরের বিভিন্ন বিষয় নিয়ে ১০৮টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। দাঁতের ক্ষয়, মাড়ির রোগ, দাঁত তোলা, নকল দাঁত, ইমপ্লান্ট, রুট ক্যানাল ট্রিটমেন্ট, শিশুদের দাঁতের যত্ন থেকে শুরু করে মুখের ক্যান্সার—দন্তচিকিৎসার প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়ই সহজ ও পাঠযোগ্য ভঙ্গিতে ব্যাখ্যা করা হয়েছে বইটিতে।
উল্লেখ্য, বইটি প্রকাশ করেছে উর্বী প্রকাশন। আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ৬৫২ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। দাঁত ও মুখের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

একটি মন্তব্য পোস্ট করুন